রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সেরা গোলরক্ষক হলেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি মার্টিনেজের

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ Time View

সেরা গোলরক্ষক হলেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি মার্টিনেজের

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ফিফা ২০২২ সালের বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করে। যেখানে গোলরক্ষক হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া।

জাতীয় দলের হয়ে সবশেষ কাতার বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতোই ছিল কোর্তোয়ার জন্য। র‌্যাঙ্কিংয়ের শক্তিশালী দল হয়েও তার দেশ বেলজিয়াম আসর থেকে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তবে জাতীয় দলের হয়ে শেষটা রাঙাতে না পারলেও, রিয়াল মাদ্রিদের হয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন এ গোলরক্ষক।
গোলবারে চীনের প্রাচীর হয়ে দলকে ২০২২ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে সহায়তা করেছেন তিনি। যার কারণে বিশ্বকাপজয়ী মার্টিনেজকে পেছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন বর্ষসেরা একাদশে।

অন্যদিকে বর্ষসেরা একাদশে জায়গা করে নিতে না পারলে, আর্জেন্টাইন গোলরক্ষক জিতে নিয়েছেন ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে নিজেকে রাঙাতে না পারলে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল তার।

বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর ফাইনালে ফ্রান্সের সঙ্গে টাইব্রেকারে গোলবারে তার দুর্দান্ত কিছু সেভে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলতে সক্ষম হয় আলবিসেলেস্তেরা।
এদিকে মার্টিনেজের জায়গা না হলেও, বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তার বিশ্বকাপজয়ী সতীর্থ লিওনেল মেসি। একাদশের বাকিরা হলেন: কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, করিম বেনজেমা, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, কেভিন ডি ব্রুইনা, জোয়াও কানচেলো, ভার্জিল ফন ডাইক ও আশ্রাফ হাকিমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category