মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

সেপ্টেম্বরে তাপমাত্রার রেকর্ড দিল্লিতে

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

সেপ্টেম্বেরও তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই ভারতের রাজধানী দিল্লিতে। সূর্যের তেজে পুড়ছে গোটা রাজধানী। সোমবার (৪ সেপ্টেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা এই মৌসুমের গড় তাপমাত্রা থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সেপ্টেম্বরে অতীতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। গত ৮৫ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেপ্টেম্বরে এই পর্যায়ে তাপমাত্রা পৌঁছায়।১৯৩৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরেও কেন এত প্রখর তাপ? কেন পুড়ছে দিল্লি?

এ প্রসঙ্গে অপর্যাপ্ত বৃষ্টি ও দুর্বল মৌসুমি বায়ুকেই দায়ী করছে দেশটির আবহাওয়া দপ্তর।তারা জানিয়েছে, আগস্টে প্রচুর বৃষ্টি হয় দিল্লিতে। কিন্তু এবার ৬১ শতাংশ ঘাটতি ছিল। সেপ্টেম্বরে এখন পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি রাজধানীতে। ৪ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এর আগে ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গল ও বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। এই সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে।শুধু দিল্লিই নয়, গোটা ভারতে আগস্টে গড় তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। ১৯০১ সালে আগস্টের পর আবার ২০২৩ সালের আগস্টে আবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারত। দিল্লি ছাড়া রাজস্থানের চুরুতে সোমবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। পিলানিতে ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category