শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সেপ্টেম্বরে আসছে ‘অন্তর্জাল’

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

রোববার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নির্মাতা দীপংকর দীপন জানান, আসছে সেপ্টেম্বরের আট তারিখ একসঙ্গে বিশ্বের ৫ মহাদেশে মুক্তি পাবে সিনেমাটি।সিনেমার পরিচালক দীপংকর দীপন জানান, ‘বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। ঈদের তিনটি সিনেমা ভাল ব্যবসা করে যাচ্ছে। ঈদের সিনেমারগুলোর বাম্পার ব্যবসা ও শোকের মাস আগস্টের কথা মাথায় রেখে আমরা অন্তর্জাল মুক্তির তারিখ চূড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর।’পরিচালক জানান, মনিরুল ইসলাম মাসুমের সিনেমাটোগ্রাফি, সামুরাই মারুফের শিল্প নির্দেশনা আর ফোরডিজিও বাংলাদেশের ভিএফএক্স, দেশের সুন্দর ও কখনো না দেখানো লোকেশন মুগ্ধ করবে দর্শকদের। এ ছাড়া থাইল্যান্ডের এমন একটি লোকেশনে ছবিটির শুটিং হয়েছে যেখানে পূর্বে বাংলাদেশি কোনো ছবির শুটিং হয়নি।

তিনি আরও জানান, থাই লাইন প্রডিউসারের তত্ত্বাবধানে সে দেশের প্রায় ৬৫ জন ক্রু ও টেকনিশিয়ানের সমন্বয়ে অ্যাকশনসহ বিভিন্ন দৃশ্যের শুটিং হয় যারা মধ্যে ছিল সেন্ট্রাল থানা ও জেলখানার মত সত্যিকারের লোকেশন।

‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়াও আছেন মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার।

আশা জাহিদের গল্পে ও গবেষণায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চিত্রনাট্য লিখেছেন। ইমন চৌধুরী, চিরকুট, অ্যাপাইরাস, অ্যাশেজের মত জনপ্রিয় ব্যান্ড আর সংগীত পরিচালকদের গান রয়েছে অন্তর্জালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category