শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সেতু থেকে বাস উল্টে গুয়াতেমালায় নিহত ৫১

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে ছিটকে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শহরের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন। বাসটি সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে রাজধানী গুয়াতেমালা সিটির দিকে আসছিল। যাত্রী বোঝাই বাসটি পুয়েন্টে বেলিস নামক একটি হাইওয়ে সেতু থেকে প্রায় ২০ মিটার নিচে নর্দমার পানিতে পড়ে যায়।

গুয়াতেমালার ফায়ার সার্ভিসের মুখপাত্র কার্লোস হার্নান্দেজ জানান, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় মর্গে পাঠিয়েছেন।

ফায়ার সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বাসটি নর্দমার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হতাহতদের দেহ।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো ঘটনাটিকে ‘মর্মান্তিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েনের নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রেসিডেন্ট আরেভালো বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর প্রতি আমার সহমর্মিতা। তাদের ব্যথা আমারও ব্যথা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category