শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৃজিত মুখার্জি গুরুতর অসুস্থ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

নতুন সিনেমা ‘দশম অবতার’-এর শুটিং শুরু করেছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। এ সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। কিন্তু মাঝপথেই এ সিনেমার শুটিংয়ের ইতি টানলেন পরিচালক। কারণ, হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।সৃজিত মুখার্জির হঠাৎ এ অসুস্থতার খবর পরিচালক নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন। বুধবার (১৬ আগস্ট) রাতে সৃজিত তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

স্ট্যাটাসে সৃজিত ইংরেজিতে লেখেন মাত্র একটি লাইন। ওই ইংরেজি লাইনের বাংলা অর্থ দাঁড়ায়, অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।
 
এদিকে টালিউড ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, উচ্চ তাপমাত্রার জ্বরে কাহিল হয়ে পড়েছেন অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত। এ কারণে উত্তরবঙ্গে মাত্র এক দিনের আউটডোরের শুটিংয়ে আজ বৃহস্পতিবার যেতে পারেননি পরিচালক।
 
গুরুতর অসুস্থ হওয়ায় সৃজিত চিকিৎসকের দ্বারস্থ হলে কর্তব্যরত চিকিৎসক শুটিং শিডিউল বাতিল করার পরামর্শ দেন পরিচালককে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন সৃজিত। পুরোপুরি সুস্থ হওয়ার পরই আউটডোরের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক সৃজিতের। উল্লেখ্য, গত জুন মাসেও টানা কাজের চাপে শারীরিকভাবে  অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত মুখার্জি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category