শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৃজিতের সিনেমায় জয়ার লুক প্রকাশ

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

বিরতি ভাঙলেন জয়া আহসান। পাঁচ বছর পর অভিনয় করেছেন সৃজিত মুখার্জির সিনেমায়। ‘দশম অবতার’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমায় জয়ার লুক প্রকাশ করেছেন সৃজিত নিজেই।তারকাবহুল সিনেমা ‘দশম অবতার’। সিনেমার কাজ প্রায় শেষ। চলতি বছর পূজায় মুক্তি পাবে সিনেমাটি। এ অবস্থায় লুক প্রকাশ করেছেন সৃজিত মুখার্জি। শুধু জয়া নয়, প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর লুকও প্রকাশ করেছেন সৃজিত।

তাদের মধ্যে জয়া আহসানে লুক নজর কেড়েছে নেটিজেনদের। কারণ, ৫ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। প্রকাশ হওয়া লুকে কালো পোশাকে ওপর মেরুন ব্লেজারে দেখা গেছে জয়াকে। সোফায় বসে আছেন তিনি, গভীর নজর কোনো একদিকে।
এর আগে সৃজিতের পরিচালনায় ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এটি। সৃজিত-জয়া প্রেমের গুঞ্জনের শুরুটা তখন থেকেই। পরে অবশ্য গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে হেঁটেছেন ভিন্ন পথে।

‘দশম অবতার’ সিনেমার টিজার মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। সবকিছু ঠিক থাকলে ২৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category