মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুদান ছাড়ল ৪ শতাধিক বাংলাদেশি

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৪ Time View

সংঘাতে জর্জরিত সুদান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে পোর্ট সুদানের দিকে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (২ মে) বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়) ৪ শতাধিক বাংলাদেশিকে নিয়ে আটটি বাস রওনা দিয়েছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, আরো চারটি বাস এখানে প্রস্তুত রয়েছে। আরো যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে সেই বাসগুলো পরে রওনা দেবে।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে গত কয়েক দিন ধরে বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসএফের মধ্যে এই সংঘাত। আন্তর্জাতিক চাপে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছলেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category