বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

আফ্রিকার দেশ সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানী খার্তুমের ওমদুরমান বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় আল নাও হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের ওই আধাসামরিক বাহিনীর আক্রমণে আহতদের হাসপাতালে আনা হচ্ছে।

এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুরমানে বাজারে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আধাসামরিক আরএসএফ বাহিনী পশ্চিম ওমদুরমান থেকে কামান হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হন।

আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো দেশটির রাজধানী থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানানোর একদিন পর এ গোলাবর্ষণের এ ঘটনা ঘটল।

দেশটির রাজধানীতে কয়েক মাস ধরে অচলাবস্থার পর সেনাবাহিনী চলতি বছর অভিযান শুরু করে। অভিযানের পর আধাসামরিক আরএসএফের কাছ থেকে খার্তুম সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

সেনাবাহিনীর অভিযানের পর আরএসএফকে তার অনেক শক্ত ঘাঁটি থেকে বিতাড়িত করা হয়েছে। এর ফলে ক্রমেই রাজধানীতে উদ্বেগ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে আধাসামরিক আরএসএফ বাহিনী নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। ওই বছর নৃশংস এক সংঘর্ষে ১০ হাজার মানুষ নিহত হন। সংঘর্ষে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category