শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সুইডেনে কোরআন পোড়ানোয় বিক্ষোভ, আটক ১০

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার অভিযোগে ১০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।সোমবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সালওয়ান মোমিকা নামে ইরাকের এক ব্যক্তি পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। এতে সুইডেনজুড়ে সহিংসতা শুরু হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, তারা মালমো শহরে জনশৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে ১০ জনকে আটক করেছে। মূলত কোরআনে আগুন দেয়ার প্রতিবাদে শতাধিক লোক সেখানে জড়ো হওয়ার পর বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়।
  
বিবিসি বলছে, মোমিকা নামের ওই ব্যক্তি গত রোববার বিকেলে শহরের প্রধান চত্বরের ভার্নহেমস্টরগেটে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। তিনি এর আগেও একাধিক ইসলামবিরোধী বিক্ষোভে কোরআনের অবমাননা করেছেন এবং তার কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক ক্ষোভের সৃষ্টি করেছে।
 
কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভের সময় তাদের দিকে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং কিছু বিক্ষোভকারী পুলিশের গাড়ির দিকে বৈদ্যুতিক স্কুটার নিক্ষেপ করে। এছাড়া মালমো শহরের রোজেনগার্ড এলাকায় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

মালমো শহরের পুলিশ কমান্ডার পেট্রা স্টেনকুলা স্থানীয় মিডিয়াকে বলেছেন,আমি জানি এই ধরনের কোনো ঘটনা ঘটলে তা মানুষের মধ্যে তীব্র আবেগ জাগিয়ে তোলে, তবে আমরা রোববার বিকেলে যেরকম বিশৃঙ্খলা ও সহিংসতা দেখেছি, তা আমরা সহ্য করতে পারি না।
তিনি আরও বলেন, রোজেনগার্ডে আবারও সহিংসতা ও ভাঙচুর দেখতে পাওয়াটা অত্যন্ত দুঃখজনক।
 
এর আগে চলতি বছরের জুন মাসে মোমিকা নামের ওই ব্যক্তি স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিনে কোরআনের একটি অনুলিপিতে আগুন লাগিয়ে দেন। বাক-স্বাধীনতার নামে সুইডিশ পুলিশ মোমিকাকে কোরআন পোড়ানো অনুমতি দিয়েছিল। তবে পরে এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category