বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় গরু-মহিষ জব্দ

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু ও একটি মহিষ জব্দ করেছে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

জব্দকৃত পশুর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান— গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি টহল দল গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

এ ছাড়া একই দিনে জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি গরু ও একটি মহিষ জব্দ করে। এগুলোর সিজার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি কর্মকর্তা লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় পশুগুলো জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category