বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরুসহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার তাদের ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপি জওয়ানরা আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এসব পণ্য জব্দ করে।

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লক্ষ ৬৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category