মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেট টেস্টে ১৫০ রানে জিতল বাংলাদেশ

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারাল বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। প্রথম সেশনেই নাঈম আর তাইজুল এই তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে। ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার হাতে উঠে তাইজুলের হাতে।

গতকাল বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল সফরকারীরা।

নিউজিল্যান্ডের লড়াইয়ের শেষ আশা হয়ে ছিল ৪৪ রানে অপরাজিত ড্যারিল মিচেল। সকালে মিচেল তার টেস্ট ক্যারিয়ারের ৯ম ফিফটি তুলে নেয়। ১২০ বলে ৫৮ রান করে নাঈম হাসানের বলে সুইপ করতে গিয়ে তাইজুলের হাতে ধরা পরেন এই ব্যাটার। এরপর মাঠে এসে পাল্টা আক্রমন করে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। তাইজুলের বলে আউট হওয়ার আগে আক্রমণাত্বক ব্যাটিংয়ে ২ ছক্বা ও ১ চারে ২৪ বলে ৩৪ রান করেন সাউদি।

শেষ ব্যাটার হিসেবে আউট হন অনেকক্ষণ ধরে প্রতিরোধ গড়ে রাখা ইশ সোধি। তিনি ৯১ বলে ২২ রান করে তাইজুলের শিকার হন। ১৮১ রানে শেষ হয়  নিউজিল্যান্ড এর দ্বিতীয় ইনিংস।

সিলেট টেস্ট বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় ইনিংসে হাল ধরেছিলেন তিন ব্যাটসম্যান অধিনায়ক নাজমুল হোসেন (১০৫), মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদী হাসান মিরাজ (৫০*)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category