শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত

  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০৬ Time View

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক। পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গিগোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

সোমবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেটের সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
 
তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে সংস্থাটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।
 
তিনি বলেন, ‘কোনো ভেদাভেদ ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’
 
অবশ্য আইএস এখন পর্যন্ত তুরস্কের এ অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এছাড়া বিবিসিও নিরপেক্ষভাবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।এর আগে, গত বছরের নভেম্বরে আইএস তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সে সময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category