সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সালমান খানের নামে প্রতারণা, সালমানের সতর্কবার্তা

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮২ Time View

ভয়াবহ প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। সোস্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।সোমবার ( ১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান এ বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে সালমান জানান, তার নাম ব্যবহার করে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। অসাধু কাজের সঙ্গেও জড়িত হতে পারে সেই চক্রটি। চক্রটি মূলত সালমান খান ও তার প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে নতুন সিনেমার জন্য শিল্পী নির্বাচনের কাজ চালাচ্ছে।
 এ বিষয়ে সালমান তার বিবৃতিতে বলেছেন, আমি পরিষ্কারভাবে জানাচ্ছি যে, এই মুহূর্তে সালমান খান অথবা সালমান খান ফিল্মস কোনো সিনেমার জন্য কাস্টিং ( শিল্পী বাছাই) করছে না।বিবৃতিতে সালমান আরও বলেন, আমাদের নতুন সিনেমার জন্য আমরা কোনো কাস্টিং এজেন্টও নিয়োগ দেইনি। তাই দয়া করে, এমন বিষয়ে কোনো ইমেইল বা মেসেজ পেলে তা বিশ্বাস করবেন না। যদি কোনো চক্র আমার নজরে আসে যে তারা মিস্টার খান অথবা এসকেএফ ( সালমান খান ফিল্মস) এর নাম অনৈতিক ব্যবহার করছে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 
এই মুহূর্তে ‘বিগ বস ওটিটি’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। অন্য কোনো সিনেমায় এই মুহূর্তে কাজ করছেন না এ অভিনেতা। তার প্রযোজনা সংস্থা থেকেও নতুন কোনো সিনেমা তৈরির ঘোষণা দেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category