বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

সারা দেশে বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

বিএনপি ও সমমনা দলগুলো সারা দেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আজ রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা ৪৫ মিনিটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, টানা তিন দিন অবরোধ কর্মসূচি শেষে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

ভিডিও বার্তায় রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামকেও দেখা যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category