শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাফের ফাইনালে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ Time View

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে হাফ টাইমের আগেই লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে রয়েছে ২-০ গোলে।

নেপালের বিপক্ষে যে বাংলাদেশ নারী দল বেশ শক্তিশালী তা ফাইনাল ম্যাচের প্রথম থেকেই একটা আঁচ পাওয়া যায়। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশের নারীরা।

আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেছিল বাংলাদেশ প্রথম থেকেই। তবে গোলের দেখা পেতে বেশ সময় লাগে তাদের। ম্যাচের ৪২ মিনিটে এসে দলকে এগিয়ে দেন রিপা।

এরপর প্রথম হাফের বাড়ানো সময়ের প্রথম মিনিটেই আরো এগিয়ে যায় বাংলাদেশের নারীরা। আকলিমা বল বাড়িয়ে দেন শামসুন্নাহারের দিকে। বল পেয়ে নেপালের গোলরক্ষককে কাটিয়ে গোল করেন তিনি। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে শামসুন্নাহারের এটি পঞ্চম গোল।

এর আগে গোল করার অনেক কাছে চলে গিয়েছিলো বাংলাদেশ। তবে গোলরক্ষক ও নেপালের ডিফেন্ডারদের কল্যাণে বারবার বেঁচে যায় নেপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category