সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সাফা কবিরের মৃত্যুর গুঞ্জন

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৮৯ Time View

নেট দুনিয়ায়  ছড়িয়ে পড়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। এই মৃত্যুর খবরে পরিষ্কার তথ্য দিতে সাফা নিজেই আজ ফেসবুকে কিছু তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

সাফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। ওই প্রতিবেদনে তথ্য ছিল, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

তারকার সঙ্গে নাম মিল থাকায় মুহূর্তেই এই খবর ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে এ প্রতিবেদনটি কেন্দ্র করে  ছড়িয়ে পড়ে তারকা সাফা কবিরের মৃত্যুর গুঞ্জন।
 
নেটদুনিয়ায় এই গুঞ্জন এতটাই ভাইরাল হয়ে পড়ে যে একপর্যায়ে বাধ্য হয়ে অভিনেত্রী নিজের ফেসবুকে এই বিষয়ে শুক্রবার (৯ জুন) একটি পোস্ট ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
 
বেলা ৩টা ১৯ মিনিটে পোস্ট করা সেই স্ট্যাটাসে সাফা জানান, অভিনেত্রী মারা যাননি বরং অক্ষত ও ভালো রয়েছেন। পাঠকদের জন্য সাফা কবিরের সে পোস্ট তুলে ধরা হলো-
 
হ্যালো এভরিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা।

একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।

 
আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category