মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাগরের তলদেশে মিলল প্রাচীন মালবাহী জাহাজ

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯২ Time View

ভূমধ্যসাগরের তলদেশে সন্ধান মিলেছে প্রাচীন রোমান সভ্যতার একটি মালবাহী জাহাজের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, জাহাজটি খ্রিস্টপূর্ব প্রথম অথবা দ্বিতীয় শতকের। সাগরের নিচে জাহাজ খুঁজে পাওয়ার বিষয়টিকে ‘বিশেষ ও অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন তারা।

শুক্রবার (২৮ জুলাই) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে    বলা হয়েছে, ইতালির রাজধানী রোম থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর নগরী সিভিতাভেসিয়ার অদূরে সমুদ্রের ৫২৪ ফুট গভীরে একটি জাহাজের সন্ধান পেয়েছেন একদল গবেষক।

 
ইতালির প্রত্নতত্ত্ব অনুসন্ধানকারী সংস্থা কালচারাল হেরিটেজ প্রটেকশন পুলিশ স্কোয়াড এবং ন্যাশনাল সুপারেনটেনডেন্সি ফর আন্ডারওয়াটার কালাচারাল হেরিটেজের স্কুবা ডাইভাররা জাহাজটি খুঁজে পান। জাহাজটিতে অসংখ্য ছোট বয়ামে ঠাসা ছিল।
 
প্রাচীন রোমান সভ্যতার একটি মালবাহী জাহাজের ধ্বংসাবশেষ বলে জানিয়েছেন গবেষকরা। কালচারাল হেরিটেজ প্রটেকশন পুলিশ।
 
স্কোয়াড ইউনিট এক বিবৃতিতে জানা, এই অসাধারণ আবিষ্কার রোমান জাহাজ ডুবে যাওয়ার বিষয়টির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বহন করে। যেটি উপকূলে আসার সময় সামুদ্রিক বিপদের মুখে পড়েছিল। এ ছাড়া এটি প্রাচীন জাহাজ পথের স্বাক্ষ্য বহন করে। জাহাজটিতে আরও অনুসন্ধান এবং এটি রক্ষায় কাজ করছে পুলিশ।
  
সমুদ্রের নিচে পাওয়া জাহাজটি ২০ মিটার লম্বা। এটির ভেতর কয়েকশ রোমান বয়াম পাওয়া গেছে। এ বয়ামগুলো আমফোরা নামে পরিচিত। এগুলো দেখতে অনেকটা চারকোণা টিউবের মতো। তবে এসব বয়াম কী কাজে ব্যবহার করা হতো সেটি জানা যায়নি।
 
ইতালির ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকাগুলোয় সাগরের নিচে প্রাচীন আমলের মূলবান জিনিসপত্র রয়েছে। এগুলো যেন চুরি না হয় সেজন্য সবসময় সেখানে সতর্ক অবস্থানে থাকে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category