শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাকিবের পেশিতে চিড়

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে ম্যাচ শেষ না করেই হাসপাতালে ছুটতে হয় তাকে। এখন জানা গেল তার পেশিতে চিড় ধরা পড়েছে। যদিও বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আশা করছেন, ভারতের বিপক্ষে ম্যাচে সাকিব খেলতে পারবেন।

কিউইদের বিপক্ষে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি টাইগার অধিনায়ক। তার জায়গায় কথা বলেন সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।


সাকিবের চোটের চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পায়নি বাংলাদেশ। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন সুজন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটের খোঁজে ব্যথা নিয়ে বোলিংও করেছেন সাকিব।
১০ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে ৩২ ম্যাচে তার শিকার ৩৯ উইকেট।ব্যাট হাতে এর আগে ৪০ রান করে আউট হন সাকিব। এ ইনিংসের পর বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার।
১ হাজার ২০১ রান করে তিনি পেছনে ফেলেছেন সনাৎ জয়াসুরিয়া, বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। বিশ্বকাপে জয়াসুরিয়ার ১ হাজার ১৬৫, কোহলির ১ হাজার ১৭০ ও গেইলের রান ১ হাজার ১৮৬। বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে সাকিবের সামনে রয়েছেন শচীন টেন্ডুলকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category