শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাকিবের এ দল নিয়ে আশাবাদী মাশরাফী

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩১৫ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেদের মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। বিশ্ব আসরে গিয়ে বারবার হতাশ হয়ে ফিরতে হয়েছে। তবে চট্টগ্রামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর আশার পালে লেগেছে হাওয়া।

এর আগে একবারের দেখায় ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা ইংল্যান্ড প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে গেছে ৬ উইকেটে। এমন পারফরম্যান্সের পর সাকিবের এ টি-টোয়েন্টি দলটির ওপর ভরসা রাখতে বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী।

বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফেসবুক পেজে মাশরাফী লেখেন, ‘এই দলটা হারুক জিতুক সবারই উচিত তাদের ব্যাক করা। তরুণদের নিয়ে এই টি-২০ দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ।’

বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি দলটা তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণ। এ কারণে এমন ফল পাওয়া সম্ভব হয়েছে। এবারের বিপিএলে আলো ছড়ানো নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদদের ওপর ভরসা রাখা হয়েছে। তাদের সঙ্গী হয়ে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদারও। আর বাকিরাও দারুণ পারফর্ম করেছেন ইংল্যান্ডের বিপক্ষে।

এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। বাদ যাননি দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category