শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন লিটন

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। সেই লক্ষ্যে বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেই টিম টাইগাররা। কিন্তু এরপরই দলটির ছন্দপতন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে সাকিবের দল। নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে ভারতের বিপক্ষে পুনেতে খেলবে টাইগাররা। যার জন্য পুনের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছে সাকিব বাহিনী।

পুনেতে হোটেলেই গতকাল রোববার (১৫ অক্টোবর) লিটন করে বসলেন অনাকাঙ্খিত এক কাণ্ড। বাংলাদেশের টিম হোটেলের লবিতে থাকা সাংবাদিকদের বের করার নির্দেশ দেন নিরাপত্তারক্ষীদের দিয়ে। যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এই ঘটনায় আজ সোমবার (১৬ অক্টোবর) ক্ষমা চেয়েছেন লিটন। তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে লিটন লেখেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category