বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

সোমবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সরকারি বালক-বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেনের হাতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. গোলেনুর বেগম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মহসিন আলী, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির জেহাদী এবং সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, পাশাপাশি বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল মঞ্জুরীর আদেশ প্রদান।

শিক্ষকরা আশা প্রকাশ করেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সরকারি মাধ্যমিক শিক্ষা খাতের মান ও প্রশাসনিক কার্যকারিতা উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category