শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

তিনি হুঁশিয়ারি করেছেন, এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

আসিফ মাহমুদ বর্তমানে নেত্রকোনা অবস্থান করছেন। দ্রুতই তিনি ঢাকায় ফিরছেন বলে জানান।

সচিবালয়ের ওই ৭ নম্বর ভবনে আসিফ মাহমুদের দপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এই ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ের দপ্তর। পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। অন্তর্র্বতী সরকারের আরেক তরুণ উপদেষ্টা নাহিদ হোসেনের দপ্তরও এই ভবনে।

আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লেখেন, ‘বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা আরও লেখেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

সচিবালয়ের এই ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ের দপ্তর। পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। অন্তর্বর্তী সরকারের আরেক তরুণ উপদেষ্টা নাহিদ হোসেনের দপ্তরও এই ভবনে।

সচিবালয়ের এই ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর। আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category