মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে টটেনহ্যাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ Time View

গেল সপ্তাহে নিউক্যাসলের ঘরের মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ছাঁটাই হয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ ক্রিস্টিয়ান স্টেলিনি। এরপর সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। তাই সমর্থকদের এবার ওই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিচ্ছেন তারা।

গত সপ্তাহে নিউক্যাসলের ঘরের মাঠে মাত্র ২১ মিনিটেই ৫ গোল হজম করে টটেনহ্যাম। এরপর এক গোল শোধ দিলেও, শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্পারসদের।


ওই ভরাডুবির পর সমর্থকদের রাগ, ক্ষোভ, হতাশা বুঝতে পেরেছে টটেনহ্যাম। তাই মঙ্গলবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে নিউক্যাসলের মাঠ সেইন্ট জেমস পার্কে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের টাকা ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির খেলোয়াড়রা।

টটেনহ্যামের ফুটবলাররা বলেছেন, ‘একটা দল হিসেবে আমরা আপনাদের হতাশা ও ক্ষোভ বুঝতে পারছি। আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। আমরা জানি, এ ধরনের পরিস্থিতিতে মুখের কথা আপনাদের সান্ত্বনার জন্য যথেষ্ট নয়। কিন্তু বিশ্বাস করুন, এমন হার আমাদেরও পীড়া দেয়। আপনারা পাশে থাকায় আমরা কৃতজ্ঞ, হোম ও অ্যাওয়ে-সব ম্যাচে এবং বিষয়টি মনে রেখেই সেইন্ট জেমস পার্কে যাওয়া সমর্থকদের টিকিটের মূল্য ফেরত দিতে চাই আমরা।
। নিউক্যাসলের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগে সেরা চারের দৌড় থেকে ছিটকে গেছে টটেনহ্যাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে তারা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম। নিউক্যাসলের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগে সেরা চারের দৌড় থেকে ছিটকে গেছে টটেনহ্যাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category