শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি সিরিয়ার নতুন প্রেসিডেন্টের

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, গোটা দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ন্যাশনাল ডায়লগ কনফারেন্সের ব্যবস্থা করা হবে। তারপর সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে।

আহমেদ জানিয়েছেন, সিরিয়া একটি বৈচিত্রপূর্ণ দেশ। নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে, সেদিকে বিশেভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি।

গত ডিসেম্বর মাসে ইসরায়েলের সরকার থেকে বাশার আল-আসাদকে উৎখাত করা হয়। এরপর বিদ্রোহীরা ক্ষমতা দখল করে। যার নেতৃত্বে ছিলেন আহমেদ আল-শারা।

তিনি বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আলোচনার মাধ্যমে সকলকে নিয়ে চললে তবেই নির্বাচন পর্যন্ত পৌঁছানো সম্ভব।

ন্যাশনাল ডায়লগ প্রোগ্রামের জন্য একটি কমিটি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে সব ধরনের মানুষের কথা শোনা হবে। গুরুত্ব দেওয়া হবে বিরোধী রাজনৈতিক মতামতকেও।

এদিকে প্রায় দুই মাস পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দল বাথ পার্টিকে বিলুপ্ত করা হয়েছে। বাশার ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ৬০ বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়ার ক্ষমতায় ছিল।স্থগিত করা হয়েছে সিরিয়ার সংবিধান। এছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category