রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সংবাদ সম্মেলনে যা বললেন শাকিব খান

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩০১ Time View

গুলশানে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ধর্ষণের অভিযোগ ওঠা ঢালিউড অভিনেতা শাকিব খান।শাকিব খান বলেন, ‘বোবা থাকার দিন শেষ। যার সাথে যে অন্যায় হবে সবারই সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবেই ন্যায়বিচার মিলবে।’

তিনি বলেন, ‘অন্যায়টি আমি করিনি তা এখন পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। সামনে এ বিষয়ে আরও তথ্য সবাই জানবে প্রতারক প্রযোজক নামধারী রহমতউল্লাহ সম্পর্কে।’

অস্ট্রেলিয়া পুলিশের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকের কাছে বিস্তারিত তুলে ধরেন শাকিব।

সংবাদ সম্মেলনে শাকিব খানের আইনজীবী মো. খায়রুল হাসান জানান, পেনাল কোডের ৩৮৫ ও ৫০৬ ধারায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলা করা হয়েছে প্রযোজক নামধারী রহমতউল্লাহর বিরুদ্ধে।

আদালত মামলাটি আমলে নিয়েছেন। অভিযুক্ত রহমতউল্লাহ দেশে ছেড়ে পালিয়ে যাওয়ায় শাকিব সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, ‘তার (রহমতউল্লাহ) অভিযোগ শতভাগ সত্য হলে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন তিনি? বিদেশে গা ঢাকা দিলেও তিনি অপরাধী। দেশে ফিরিয়ে এনে বিচাররের মুখোমুখি করারও ইঙ্গিত দেন এ অভিনেতা।

আদালতে রহমতউল্লাহকে তলব এবং আগামী ২৪ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ প্রসঙ্গে শাকিব জানান, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সত্যই শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে। তাই মিথ্যা অপবাদের বেড়াজাল থেকে খুব শিগগিরই তিনি মুক্ত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category