শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শ্রীলঙ্কা ছেড়ে পাকিস্তানের পথে টাইগাররা

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

তিনদিনের ব্যবধানে দুই দেশে দুই ম্যাচ। বাংলাদেশ দলের জন্য এবারের এশিয়া কাপটা ঝক্কির বেশ। কিন্তু সূচি যেভাবে হয়েছে, তাতে তো কিছু করারও নেই।শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ শেষ করে আজ পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছে টিম বাংলাদেশ। বিকেল ৪টার চার্টার্ড ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে যাবেন সাকিবরা।

এর আগে ক্যান্ডি থেকে বাসে করে কলম্বো পৌঁছায় টাইগাররা। সেখান থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে বিমানযাত্রা।আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি জিততেই হবে টাইগারদের।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর আর দ্বিতীয় পথ খোলা নেই সাকিবদের। আফগানদের শুধু হারালেই হবে না, নজর রাখতে হবে রানরেটের দিকেও।

কেননা আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ আছে ৫ সেপ্টেম্বর। সে ম্যাচে আফগানরা জিতে গেলে একটি জয় নিয়েও রানরেটে এগিয়ে থাকার দরকার পড়বে টাইগারদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category