শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শ্রীলঙ্কার সামনে আজ আফগানিস্তান

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

বিশ্বকাপের ৩০তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

প্রথমে ইংল্যান্ড এরপর পাকিস্তান, দুই শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপে চমক দিয়েছে আফগানিস্তান। এবার সুপার ফোরে ওঠার লড়াইয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে আসরের শুরুতে লঙ্কানরা ছন্দ খুঁজে না পেলেও শেষ দুই ম্যাচে নেদারর‌্যান্ডস ও ইংল্যান্ডকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে লঙ্কান শিবিরে।

আফগানদের বিপক্ষে সমীকরণও পক্ষে কথা বলছে তাদের। এখন পর্যন্ত মোট ১১ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ৭ জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৩ জয় আছে আফগানিস্তানের দখলে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দুইবারের দেখাতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। গত মাসে সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল এ দুই দল। এশিয়া কাপের ওই ম্যাচে ২ রানে জিতেছিল শ্রীলঙ্কা।

তবে লঙ্কান ক্রিকেটারদের একের পর এক ইনজুরি দুশ্চিন্তায় লঙ্কান টিম ম্যানেজমেন্ট। প্রথমে অধিনায়ক দাসুন শানাকা, এরপর মাথিশা পাথিরানা আর সবশেষ থাই ইনজুরিতে ছিটকে গেলেন লাহিরু কুমারা। তার পরিবর্তে দুশমান্থা চামিরাকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এবারের আফগানিস্তান দলটাকে নিয়ে সবাই আগ্রহ দেখাচ্ছে। যদিও বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি তাদের। তবে ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দিকেও চোখ রয়েছে শহিদীর দলের। আর লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন তো মনে করেন, আফগানিস্তানের এখনও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে।

আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুরালিধরন বলেন, ‘নেদারল্যান্ডসই কেবল বিশ্বকাপে টেস্ট স্ট্যাটাসের বাইরে দল। আফগানিস্তানের যে প্রতিভা আছে তারা বিশ্বকাপও জিততে পারে। তারা যেভাবে খেলছে সেটা সবাইকে অবাক করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category