শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

টানা তৃতীয় দিন খেলতে নামতে হচ্ছে ভারতকে। সূচির ফেরে পড়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে করে বিশ্রামই নেয়ার সুযোগ মেলেনি ভারতীয় ক্রিকেটাদের। পরপর তৃতীয় দিন খেলতে নেমে তাই টস নিয়ে কোনো চিন্তা ভাবনারই সুযোগ মেলেনি ভারত অধিনায়ক রোহিত শর্মার।

যে কারণে স্বাগতিক শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে টস করতে নেমে যখনই জয় পেলেন, সঙ্গে সঙ্গেই কোনো চিন্তা না করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সুপার ফোরে প্রথম ম্যাচে জয় পেয়েছে উভয় দলই। শ্রীলঙ্কা ২১ রানে হারিয়েছে বাংলাদেশকে। আর পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে ভারত। আজ ভারত জিতলে তাদের ফাইনাল নিশ্চিত। সে ক্ষেত্রে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে। কারণ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচ বাকি এখনও। ওই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে।

ভারতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। শার্দুল ঠাকুরের পরিবর্তে আনা হয়েছে অক্ষর প্যাটেলকে। শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদ্বিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকাসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category