শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শ্রীলঙ্কাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ দিলো নেদারল্যান্ডস

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডস, যা বিশ্বমঞ্চে অন্যতম অঘটনই বটে। তবে প্রোটিয়াদের বিপক্ষে ৮২ রানেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল তারা।

এবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসে ডাচরা। সেই ধাক্কা সামলে সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচ্ট ও লগান ফন বিকের ফিফটিতে সব কটি উইকেট হারিয়ে ২৬২ রান তুলেছে নেদারল্যান্ডস।

শনিবার (২০ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নামে ডাচরা। এরপর দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় তারা। প্যাভিলিয়নে ফেরেম সিমি সিং।

এরপর ব্যক্তিগত ১৬ রানে ম্যাক্স ওডড ফিরলে দ্বিতীয় উইকেট হারায় ডাচরা। এরপর একে একে সাজঘরে ফেরেন কলিন আকারম্যান (২৯), ব্যাস ডি লিড (২) ও তেজা নাদামানু। সবশেষ অধিনায়ক স্কট এডওয়ার্ড ১৬ রানে ফিরলে ১০০ এর আগেই ৬ উইকেট হারায় দলটি।

খাঁদের কিনারা থেকে দলে টেনে নেন এংগেলব্রেচ্ট। প্যাভিলিয়নে ফেরার আগে ৪ চার ও এক ছক্কায় ৮২ বলে খেলেন ৭০ রানের ইনিংস। অন্যপ্রান্তে এক চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন ফন বিক। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে এ সংগ্রহ দাঁড় করায় ডাচরা।

লঙ্কানদের হয়ে পেসার দিলশান মাসুশঙ্কা ও কাশুন রাজিথা চারটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি উইকেট নেন মহেশ থিকশানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category