শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শের-ই-বাংলায় উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

তিন দিনের বিশ্বকাপের ট্রফি ট্যুরের দ্বিতীয় দিনে হোম অব ক্রিকেট মিরপুরে উন্মোচন করা হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টায় ট্রফি নিয়ে মাঠে ঢুকেন মুশফিকুর রহিম।

এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা ফটোসেশন করেন বিশ্বকাপের ট্রফির সঙ্গে।

দলের সকলেই ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নিলেও সেখানে ছিলেন না সাবেক ওয়ানডে দলপতি তামিম ইকবাল। মাঠে আসলেও তিনি ছিলেন না ফটোসেশনে।

এর আগে সোমবার পদ্মা সেতুর মাওয়া অংশের সার্ভিস পয়েন্টে আনুষ্ঠানিক ফটোসেশান করা হয়।

গত ৬ আগস্ট মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের ট্যুর শেষ হবে বুধবার। এদিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপের ট্রফিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category