শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করেছে: গয়েশ্বর চন্দ্র রায়

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ মুজিবর রহমান বড় না জিয়াউর রহমান বড় এটা নিয়ে মাথা নষ্ট করে তাদেরকে অপমান করার প্রয়োজন হয় না। যার যার অবস্থানে, যার যার দায়িত্বে সে সে শ্রেষ্ঠ। এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। আমরা বড় মানুষগুলোকে বড় করতে গিয়ে ছোট করে ফেলি।

বলেন, এক ১৫ আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পরে ১৫ আগস্টে কোন জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। আগে তো আর্মিরা মারছে, এখন শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে।

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলর আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছে মসজিদে তার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। ওদের কিন্তু বরকত ভালো না। যার কারণে তাদের ঝাকে-ঝাকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি ভারত সরকারকে বলবো, আপনারা তো এতদিন দেশ চালাইলেন, এইবার ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন আমরা রিসিভ করব। আমরা কথা দিলাম আমরা আপনাদের উপর ন্যায় বিচার করব। প্রচলিত যে বিচার হচ্ছে সে বিচারে একটু দাঁড়ান। আপনারা যে অপরাধ করেছেন, প্রচলিত আইনে নরমাল যে বিচার হবে, তাতে আপনাদের যতদিন জেল হবে, সেই পরিমাণ হায়াত আল্লাহ আপনাদের দেয় নাই।

আয়োজিত বিএনপি নেতা সালমান ওমর রুবেলের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এ সময় প্রায় ৩ হাজার চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য সিলেকশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category