মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শুটিংয়ে ক্ষতবিক্ষত সামান্থা!

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৯৮ Time View

বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা তার অসুস্থতার কারণে। এর মধ্যে নতুন করে আহত হয়েছেন এই অভিনেত্রী, আর সে খবর জানিয়েছেন তিনি নিজেই।

সামান্থা সম্প্রতি শুটিং শুরু করেছিলেন তার আসন্ন সিনেমা ‘সিটাডেল’-এর। আর সেই সিনেমার সেটেই স্টান্ট করতে গিয়ে কবচি কেটে ক্ষতবিক্ষত হয়েছে সামান্থার। কেটেছে দুই হাতের আঙুল। গত বছরের শেষের দিকে খবর আসে ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’, যেখানে অভিনয় করবেন ভারতের অভিনেতা বরুণ ধাওয়ান ও সামান্থা। সেই পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে সিরিজের শুটিংও। সেখানেই ঘটে বিপত্তি।

সামান্থা আহত হন তার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন। একটি দৃশ্যে ঘুষি মারার শুটিং চলাকালীন আহত হন সামান্থা। জানা গেছে, আহত সামান্থার বেশ দেখভাল করছেন সিনেমার হিরো বরুণ ধাওয়ান। ‘ফ্যামিলি ম্যান’-এর পর রাজ ও ডিকে-র সঙ্গে এটি সামান্থার দ্বিতীয় কাজ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও ‘সিটাডেল’ সিরিজের শুটিং হবে ইটালিতে। তবে এই সিরিজ মুক্তির তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।

হলিউডের ‘সিটাডেল’ সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর জন্য একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। স্টান্ট করতে গিয়ে একাধিকবার আঘাত পেয়ে আহত হয়েছিলেন প্রিয়াঙ্কাও। সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন পিসিও। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের ফার্স্ট লুক। প্রিয়াঙ্কার লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সামান্থাও। অ্যাকশন, রহস্য ও রোমাঞ্চে ভরা আমেরিকান সায়েন্স ফিকশন সিরিজ ‘সিটাডেল’-এ এবার সামান্থাকে দেখার অপেক্ষায় তার ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category