বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

শুক্রবার থেকে গাজায় ত্রাণ দেয়া হবে: বাইডেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

ইসরাইলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার (২০ অক্টোবর) থেকে ত্রাণ দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এয়ার ওয়ান ফোর্স থেকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বোমা হামলায় রাফা ক্রসিংয়ের গাজা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা মেরামত করতে হবে মিসর সরকারকে। এ কারণেই শুক্রবার থেকে গাজায় ত্রাণ বিতরণ করা হবে। গাজা থেকে মিসরে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ এই রাফা ক্রসিং।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘মিসর সরকারকে রাফা ক্রসিংয়ের রাস্তা মেরামত করতে হবে। যার কারণে গাজাবাসীরা শুক্রবার থেকে ত্রাণ পাবেন।’

‘গাজার লাইফলাইন’ খ্যাত রাফা ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ-আল-সিসি। তবে শুধুমাত্র নির্ধারিত কিছু ত্রাণবাহী ট্রাকের জন্য ক্রসিংটি খুলে দেয়া হবে।
 
 বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
 
বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট সিসি গাজা উপত্যকায় মানবিক সহায়তাবাহী ২০টি ট্রাকের জন্য রাফা ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন।’
 বাইডেন আরও বলেন, ‘তবে হামাস যদি এসব ট্রাক বাজেয়াপ্ত করে বা প্রবেশ করতে না দেয় তাহলে রাফা ক্রসিং আবারো বন্ধ করে দেয়া হবে।’
 
মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জাতিসংঘে মানবিক সহায়তার জন্য ‘জরুরি এবং শক্তিশালী আন্তর্জাতিক প্রতিক্রিয়া’ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
  
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, দুই বিশ্বনেতা গাজায় মানবিক সহায়তা এবং বেসামরিক জনগণের সুবিধার জন্য প্রয়োজনীয় সহায়তা বিতরণ নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।’
 
হোয়াইট হাউস আরও  জানিয়েছে, বাইডেন এবং আল-সিসি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষা, সংঘাতের বৃদ্ধি রোধ এবং এই অঞ্চলে একটি টেকসই, স্থায়ী শান্তির জন্য পরিস্থিতি নির্ধারণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category