বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। বলা হচ্ছে, মার্কিন সামরিক নেতৃত্বে এটি বড় ঝাঁকুনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি ব্রাউনের জায়গা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে মনোনয়ন দেবেন।

এফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন।

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিষয়ক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল পেন্টাগন জানিয়েছে, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর উপপ্রধান এবং সেনা, নৌ ও বিমান বাহনীর অ্যাডভোকেট জেনারেল পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট।অন্যদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, পাঁচ হাজার চারশ কর্মী ছাঁটাই করা হবে।

এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি আগামী সপ্তাহে কার্যকর হতে পারে। যা প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের অংশ।

ড্যারিন সেলনিক নামের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত নয় লাখ ৫০ হাজার শক্তিশালী বেসামরিক কর্মীর সংখ্যা ৫ থেকে ৮ শতাংশ কমানো হতে পারে।এই ছাঁটাই টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে চলমান সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। এরই মধ্যে বিভিন্ন সংস্থার ২০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।

দ্বিতীয় দফায় ক্ষমতাগ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই করছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category