সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

শীতজনিত রোগে দুই মাসে মৃত্যু ৯৬!

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ Time View

সারাদেশে গত দুই মাসে শীতজনিত রোগে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে শ্বাসতন্ত্রের সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫৫১ জন। এসময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণে রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত একদিনে সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬০ জন। এ নিয়ে গত বছরের ১৪ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে এই রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category