বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শাহরুখকন্যা সুহানা খানকে নিয়ে সিনেমা বানাবেন করণ জোহর

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭০ Time View

‘দ্য আর্চিস’ ওয়েব সিরিজের মাধ্যমে বিনোদন জগতে পা রাখতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান। জোয়া আখতারের পরিচালনায় এই ওয়েব সিরিজ আসছে ওটিটি প্ল্যার্টফর্মে।‘দ্য আর্চিস’ ওয়েব সিরিজের মাধ্যমে বিনোদন জগতে পা রাখতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান। জোয়া আখতারের পরিচালনায় এই ওয়েব সিরিজ আসছে ওটিটি প্ল্যার্টফর্মে।তবে এ সিরিজে সুহানা খান একাই নন, সঙ্গে থাকছেন অগস্থা নন্দী, খুশি কাপুরও। একগুচ্ছ স্টারকিড এবার একসঙ্গে নেটফ্লিক্সের সিরিজে।

জানা যায়, করণ জোহর আগে থেকেই সুহানা খানকে সিনেমায় নিতে চেয়েছিলেন। এর আগে শাহরুখ পুত্র আরিয়ানকেও বারবার বলেছিলেন অভিনয় জগতে নামতে। তবে শাহরুখ পুত্র এতে রাজি ছিলেন না। আরিয়ানের ইচ্ছা ছিল পর্দার পেছনেই কাজ করবেন।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, করণ জোহর এবার সুহানা খানকে নিয়ে সিনেমা করতে চলেছেন। যদিও চূড়ান্ত আলোচনা এখনও হয়নি।
 অন্যদিকে শাহরুখ খানের সঙ্গেও সুহানার সিনেমায় কাজ করার খবর ঘুরছে বলিউডে। শোনা যাচ্ছে, ‘ওয়ার’ ও ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ শাহরুখ ও সুহানা খানকে নিয়ে সিনেমা করতে চলেছেন।
 এদিকে ভেরোনিকার চরিত্রে সুহানার ফার্স্ট লুক দেখে করণ বলেন, ‘বাচ্চাদের দারুণ লাগছে।’
জানা যায়, সিদ্ধার্থ নয়, করণ জোহরের হাত ধরে বক্স অফিস পা দেবেন সুহানা। এ ছাড়া করণের স্টুডেন্ট হিসাবে নয়, একদম নতুন চিত্রনাট্যে ধরা দেবেন শাহরুখ কন্যা। পুরোদস্তুর প্রেমের ছবি হবে করণের এই ফিল্ম। এখনও চূড়ান্ত হয়নি চিত্রনাট্য, দ্রুত ছবির কাজ শুরু হবে না। সূত্র জানাচ্ছে, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
 
সব ঠিক থাকলে চলতি বছরের শেষে ফ্লোরে যাবে এই ছবি। করণ-সুহানা জুটিকে দেখতে শুধু দর্শক নয়, উত্তেজিত বলিউডও। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category