বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

শাহজালালে বিদেশি যাত্রীর কাছ থেকে ১৩০ কোটি টাকার কোকেইন উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে ৮ কেজির বেশি কোকেইন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় এম এস পেটুলা স্টাফেল নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি গায়ানার নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পেটুলা স্টাফেল ওই ফ্লাইটের যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালকের নির্দেশে শিফট ইনচার্জের নেতৃত্বে বিমানবন্দরে বিশেষ তৎপরতা চালানো হয়।

পরে কোকেন বহনকারী বিদেশি ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। ওই যাত্রী অন অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেইন শনাক্ত হয়।

সোনিয়া আক্তার আরও বলেন, এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কোকেইনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে। তাদের তৎপরতায় দেশের অভ্যন্তরে একটি বড় মাপের মাদকের চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category