শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাকিল-সিরাজকে সুখবর দিলো আইসিসি

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হয়েছে। যেখানে দারুণ শুরু করেছে ভারত ও পাকিস্তান। এদিকে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। এই দুই জয়ী দলের দুই ক্রিকেটার সৌদ শাকিল (পাকিস্তান) ও মোহাম্মদ সিরাজ (ভারত) আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন সৌদ শাকিল। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। যার সুখবর পেয়েছেন তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে। বুধবার (২৬ জুলাই) আইসিসি তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ এগিয়েছেন শাকিল। তার বর্তমান অবস্থান ১৫ নম্বর।


এদিকে বোলারদের মধ্যে সুখবর পেয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হলেও নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সিরাজ। দ্বিতীয় টেস্টে সিরাজ পেয়েছেন ৫ উইকেট। টেস্টে বোলারদের মধ্যে সিরাজ ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে।

ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলিও বড় লাফ দিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টে বাজবল কৌশলে খেলে ১৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যার ফলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। তার বর্তমান অবস্থান ৩৫। ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন কেইন উইলিয়ামসন।

টেস্টে বোলিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে একটি পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। আর শীর্ষস্থানে রয়েছেন রবি অশ্বিন। 

বাংলাদেশ শেষ টেস্ট খেলেছে দেড় মাস আগে। ফলে র‍্যাঙ্কিংয়ে তাদের কোনো পরিবর্তন আসেনি। বোলারদের মধ্যে বাংলাদেশের মধ্যে শীর্ষে আছেন তাইজুল ইসলাম (২২তম)। আর ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের মধ্যে শীর্ষে আছেন লিটন দাস। তার অবস্থান ১৭ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category