শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাকিব খানের ব্যাপক প্রশংসিত বৃদ্ধ লুক

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৭৬ Time View

এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ । সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এ সিনেমার তৃতীয় লুক।

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার এবারের লুক প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্র বোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

কেউ কেউ বলছেন এমন বৃদ্ধ লুকের সিনেমার পর্দায় হাজির হওয়া কেবলমাত্র শাকিবের পক্ষেই সম্ভব। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুকে এই লুকটি প্রকাশিত হয়েছে।

শাকিবের এই লুকটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেসবুকের কমেন্ট বক্স শাকিবের লুক নিয়ে ইতিবাচক প্রশংসামূলক বাক্যে ভরে যাচ্ছে। এ লুক প্রকাশ করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়’।

নতুন লুকে শাকিবকে দেখে বোঝার কোনো সাধ্য নেই যে এটি সুপারস্টার শাকিব খান। এ লুকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি পরা এক বৃদ্ধ বসে আছেন। মৃদুমন্দ বাতাসে তার লম্বা চুল উড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category