শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাকিব খানকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩১৩ Time View

গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দেয়ায় চিত্রনায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমতউল্লাহ। তিন দিনের মধ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ঢালিউড অভিনেতাকে।

নিজের ফেসবুক ওয়ালে লিগ্যাল নোটিশের ছবি পোস্ট করেছেন রহমতউল্লাহ। তার পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে রহমতউল্লার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক।

রহমতউল্লাহ জানিয়েছেন, এবার আইনিভাবে বিষয়টি দেখবেন তিনি। তাই এ ব্যাপারে আর কোনো বক্তব্য দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

কয়েকদিন আগেই শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন এক অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রহমতউল্লাহ নামের ওই প্রযোজক

তার অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন। একই সিনেমার শুটিংয়ে শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোরও অভিযোগ আনেন তিনি।

রহমতউল্লাহর অভিযোগে বলা হয়, ধর্ষণের ওই ঘটনায় ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় আটক হয়েছিলেন শাকিব খান। তবে ভুক্তভোগী পরে আর এগিয়ে না আসায়, অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ওই বিষয়ে আর কোনো ব্যবস্থা নেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category