শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাকিবের জন্মদিনে বুবলীর শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৮৯ Time View

ঢাকাই সুপারস্টার শাকিব খান। জীবনের ৪৪ বসন্ত পার করেছেন মঙ্গলবার (২৮ মার্চ)। জন্মদিন উপলক্ষে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের শুভেচ্ছায় ভাসছেন এ নায়ক।অভিনয় ক্যারিয়ারে দুই যুগ পার করেছেন শাকিব খান। কিং খান হিসেবে তার উত্থান ২০০৭ সালের দিকে। ঢাকাই ইণ্ডাস্ট্রিতে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন কিং খান, ঢালিউড ভাইজান।

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন’। তার সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।
বুবলীর শেয়ার করা ভিডিওতে বাবা-ছেলের মিষ্টি সম্পর্ক দেখা গেছে। ছেলেকে মোবাইল ফোনে কার্টুন দেখাচ্ছেন শাকিব খান। হাসছেন, খেলছেন, আদর করছেন শেহজাদ খান বীরকে। এ ভিডিতেও লাভ রিয়েক্ট দিয়ে ভরিয়ে ফেলেছেন নেটিজেনরা। পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা তো জানিয়েছেনই।
শাকিব খান অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৯ সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় দেখা যায় তাকে। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন ইরিন জামান। যদিও শাকিব অভিনীত প্রথম সিনেমা ‘সবাই তো সুখী হতে চায়’।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া অসংখ্য সম্মাননা ঘরে তুলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category