শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শহিদ কাপুরের ভাই হলিউডে!

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৯ Time View

বলিউড তারকাদের হলিউড যাত্রা এখন যেন নিত্যদিনের মতো হয়ে দাঁড়িয়েছে। একদিকে প্রিয়াঙ্কা পাড়ি জমিয়েছেন হলিউডে, অন্যদিকে হলিউডে কাজ করেছেন দীপিকাও। এর আগে আরও অসংখ্য বলি তারকাকে দেখা গেছে হলিউডের পর্দায়। এবার নতুন আরেক অভিনেতা পা রাখতে চলেছেন হলিউডে।বলিউড তারকা শহিদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টারের হলিউড যাত্রার খবর সামনে আসছে। বলিউডে কাজের পাশাপাশি হলিউডে নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন এই অভিনেতা এমন খবর প্রকাশ করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।

খবর অনুযায়ী, আন্তর্জাতিক এক সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। সেই একই সিরিজে অভিনয় করছেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানও। জানা গেছে, এলিন হিলডার ব্র্যান্ডের ‘দ্য পারফেক্ট কাপল’ উপন্যাস অবলম্বনে সাজানো হচ্ছে সিরিজটির চিত্রনাট্য। নিকোল ছাড়াও সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন লিভ শ্রাইবার।

বেশ অনেক দিন ধরেই এই সিরিজ নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে ঈশানের। মার্চের শেষে এসে সবকিছু চূড়ান্ত করেছে এর প্রযোজনা সংস্থা। আর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ঈশান খাট্টারের অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হয় ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন শ্রিদেবীকন্যা জাহ্নবী কাপুর। এদিকে বলিউডে ঈশানের আসন্ন সিনেমা ‘পিপ্পা’। এ সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও প্রযোজনা সংস্থার সঙ্গে প্রেক্ষাগৃহ মালিকদের আইনি লড়াই জারি থাকায় ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category