শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শপথের আগে ওয়াশিংটনে বিজয় মিছিল করছেন ট্রাম্প

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগের দিন অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন তিনি।

মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন নামের বিজয় মিছিলটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার পর ওয়াশিংটনে এটাই হতে যাচ্ছেন ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন।

নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার গ্রুপের সদস্যরা পিপলস মার্চ নামের ওই বিক্ষোভের আয়োজন করেছেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে (আউটডোরে)।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category