বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

লোহাগাড়ায় ফেনসিডিল কাণ্ডের পর সেই এসআইকে প্রত্যাহার

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধশতাধিক বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটকের পর এবার লোহাগাড়া থানার উপ- পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে এসআই কামালকে প্রত্যাহারের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার চুনতি বাজার এলাকা থেকে অর্ধশতাধিক বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আটক তিনজন হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি পুরাতন বিওসি এলাকার রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার তাজুল ইসলাম (৪৯)।

আটক ব্যক্তিরা নিজেদের পুলিশের সোর্স দাবি করে জানান, এসআই কামাল হোসেনই তাদের ওই ফেনসিডিলগুলো তাদেরকে দিয়ে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগরে পৌঁছে দিতে বলেছিলেন। এ সংক্রান্ত একটি ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category