শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লেবাননকে সহায়তায় স্বর্ণালঙ্কার দিলেন ইরানি নারীরা

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দেশটির সাধারণ মানুষকে সহায়তায় নিজেদের স্বর্ণালঙ্কার দান করছেন ইরানি নারীরা। শনিবার (১২ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে এমন চিত্র দেখা যায়। খবর সিএনএনের।

তেহরানে একটি ফান্ডরাইজার প্রতিষ্ঠান স্বর্ণালঙ্কার ছাড়াও নগদ অর্থ সংগ্রহ করছে। অনেক নারীকে সেখানে এসে নিজেদের ব্যবহৃত স্বর্ণ দিতে দেখা যায়। অনুদান সংগ্রহ করার স্থানে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর বিভিন্ন পোস্টার লাগানো ছিল বলেও জানিয়েছে সিএনএন।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তবে ওই সময় হিজবুল্লাহর হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দুই-তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে। যা এই মুহূর্তে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধে পরিণত হয়েছে। এমন সময়েই লেবাননের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসছেন ইরানের সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category