শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লিটনকে বড় দায়িত্ব দিল সারে জাগুয়ার্স

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে আজ (শুক্রবার) থেকে। এবারের আসরটি বাংলাদেশিদের জন্য একটু ভিন্ন। কারণ টাইগার দুই ক্রিকেটার যে খেলবে এবারের আসরে! কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগটি খেলতে এরই মধ্যে কানাডায় অবস্থান করছেন লিটন দাস ও সাকিব আল হাসান। সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সেখানে তাকে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

সারে জাগুয়ার্সের অধিনায়কত্ব করবেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। আর সহ-অধিনায়কের দায়িত্বে আছেন লিটন। এদিকে আজ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হলেও লিটন দাসের ক্লাব জাগুয়ার্স তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ২২ জুলাই। প্রথম ম্যাচেই লিটন মুখোমুখি হবেন তার জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্সের।

ওন্টারিওর সিসিএ সেন্টারে মুখোমুখি হবেন সাকিব ও লিটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টা ৩০ মিনিটে। তবে শুধু এ দুজনই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোমাঞ্চ ছুঁয়ে গেছে টাইগার পেসার তাসকিন আহমেদকে। এর আগে দেশের স্বার্থে আইপিএল-পিএসএলের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেয়া তাসকিন জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে।

সারে জাগুয়ার স্কোয়াড

অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), বেন কাটিং, মোহাম্মদ হারিস, নাথান কোল্টার-নিল, স্বন্দ্বীপ লামিচানে, আয়ান খান, বেরনার্ড স্কল্টজ, জতিন্দর সিং, ডিলন হেইলিঙ্গার, আমার খালিদ, পারগাত সিং, সানি মাথারু, শিল প্যাটেল, কাইরাভ শর্মা, ম্যাথু ফোর্ড ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category