শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লিটনকে ছাড়াই এশিয়া কাপে বাংলাদেশ দল

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস জ্বরে আক্রান্ত। তাঁকে ছাড়াই আজ দুপুরে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। সুস্থ হলে দলের সঙ্গে যোগ দেবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেটা হতে পারে আগামীকাল।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ বলেন, ‘লিটনের জ্বর। তবে সেটা খুব গুরুতর কিছু নয়। সব টেস্টের রেজাল্ট ভালোই এসেছে। সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবে।’

এদিকে আজ দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে দলীয় লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

বছরটা ওয়ানডে বিশ্বকাপের। অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো খেলা যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশও ব্যতিক্রম নয়।

তাসকিন আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category