বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ শঙ্কা: লাল পতাকা সতর্কতা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। চলমান দুর্যোগে দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার শহরটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উপস্থিত হয়েছে বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের এক ঝোড়ো বাতাস।

এ অবস্থায় লস অ্যাঞ্জেলেসে ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। জারি করা হয়েছে লাল পতাকা সতর্কতা।

গত ৭ জানুয়ারি ভয়াবহ দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ইতোমধ্যে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প‍্যাসেফিক প‍্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া ইটনের আগুনে আলটাডেনা এলাকায় পুড়েছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এমন পরিস্থিতিতে ‘সান্তা অ্যানা’ নামে ঝোড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় ‘আগুন টর্নেডো’ সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা ‘রেড ফ্ল্যাগ’ জারি করার পাশাপাশি এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category