শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লঙ্কান লিগের নিলামে ২৪ বাংলাদেশি ক্রিকেটার

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১০৩ Time View

এবারই প্রথমবারের মতো সব খেলোয়াড়দের নিয়ে নিলাম হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এ ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরের নিলামে সব মিলিয়ে ৩৫৫ জন ক্রিকেটারের নাম উঠবে। আর এ নিলামে নাম লিখিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ ২৪ বাংলাদেশি ক্রিকেটার।

তবে এলপিএলে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বিশ্বসেরা এ অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া এ টুর্নামেন্টের সবশেষ আসরে খেলেছিলেন টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব।

আগামী ১৪ জুন কলম্বোর সাং রিলা হোটেলে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ২০২ জন লঙ্কান ক্রিকেটারের নাম উঠবে। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানের ৩৪ জন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ২৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার ১০ জন ক্রিকেটারের নাম উঠবে।

বিদেশি মধ্যে রয়েছে এভিন লুইস, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, রাসি ভ্যান ড্যার ডুসেন, ইশ সোধি, লেন্ডল সিমন্স, সিকান্দার রাজা, ক্রিস লিন, টিম সেইফার্টসহ আরও অনেক বড় বড় তারকার নাম। এ ছাড়া ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সুরেশ রায়নাও এ আসরের নিলামে নাম লিখিয়েছেন।

এদিকে এলপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।
এর মধ্যে জাফনা কিংসে ডেভিড মিলার, কলম্বো স্টার্সে বাবর আজম, ডাম্বুলা জায়ান্টসে ম্যাথু ওয়েড এবং ক্যান্ডি ওয়ারিয়র্সে তাব্রাইজ শামসি নাম লিখিয়েছেন।

আগামী ৩০ জুলাই এ টুর্নামেন্টের চতুর্থ আসরের পর্দা উঠবে, ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২০ আগস্ট।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category